পোস্টগুলি
জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
রোজ রোজ বৃষ্টি ঝরছে, ঘরের ভেতর জল জমছে, মনের দহন চলছে রোজ, পেটের জ্বালা!!মনের জ্বালা!!জলের ধারা পড়ছে না!কাজ খুঁজছি কাজ খুঁজছি কাজ তো পাওয়া যাচ্ছে না!!কারখানাতে জল জমেছে,তৃষ্ণা মেটানো যাচ্ছে না,চোখের জলে,মনের জ্বালায় করছি কেবল কলের খোঁজ, কলতো নেই, ঘরেই জল।ঘরের জলে স্নান করছি,চোখের জল ই পান করছি।মন্ত্রী মশাই দেখেন রোজ।জল -- মাধবী রায়18/06/2021
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ছবি দেখে কবিতা লিখিবিষয় - প্রকৃতির কোলেশিরোনাম - সবুজ গ্রাম কলমে- মাধবী রায় 06/06/2021ঐ যে হোথায় সবুজ ঘেরা গ্রাম। ওযে আমার প্রানের আরাম,আবাল্য প্রীতি মাখা আনন্দনগর গ্রাম!উদার আনন্দ খেলা করে সেথা,ছোট্ট ছোট্ট কুড়ে ঘরে!বিষাদ সেথা কভু আসে যদি, রোডোডেনড্রন তাড়া করে!সবুজ পাইন রুখে দেয় পথ!উদার আকাশ ফুঁসে ওঠে খুব, শুরু করে ঝোড়ো হাওয়া!বিষাদ-বিবাদ কোথা চলে যায়!ঠিকানা যায় না পাওয়া ।পাখিরা তখন আনন্দ কনসার্টে মাতে, সোনা রোদ মেখে,গাছে গাছে ফুল ফোটে,গাভীগুলো সব কচি ঘাস মুখে,আনন্দে আত্মহারা। ঐগ্রামে ,ফিরে যেতে চাই, অক্সিজেন পাই ।বোকা বোনে গেছি!কংক্রিটে গড়া নগরে এসে!!
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ফ্রেমে কান্ডারী মাধবী রায় ঘন ঘোর বর্ষার সকাল নাকি দুপুর ঠিক মনে নেই, বেতারে বাজছিল, "বুলবুলি নীরব নার্গিস বনে" গান। অন্যান্য দিনে, মা সুরের সাথে গুন গুন করে গায়!সেদিন কেমন যেন আনমনা,গম্ভীর ছিল মা।আকাশ টা সত্যিই উদাসীন ছিল, আমি কারন বুঝতে পারছিলাম নাআমার বয়স ছিল নয়। বাবা,সন্ধ্যায় কাজ থেকে ফিরেসজল নয়নে,মাথা নত করে বসলেন আমাদের চালা ঘরের মাটির দাওয়াতে।সাহস করে হাত রাখলাম বাবার কাঁধে, বললাম কি হোল তোমার!জল ভরা চোখে মৃদু স্বরে জানালেদুই বাংলার প্রিয় কবি নজরুল আজ পরকালে চললেন !আমি বললাম মানে!বাবা,নিশ্চুপ, উঠে দাঁড়ালে!এগিয়ে গেলেন ক্যালেন্ডারের কাছে।একমাথা ঝাঁকরা চুলে,ডাগর দুটি চোখের চাহনী ভরা ,তুমি নজরুল, ক্যালেন্ডারেও ছিলে। সেইরাতে, বাবা,তোমার তোমার ছবিকে ,ফ্রেমে বাধল নিজের হাতে।তোমার গলায় পরাল ফুলের মালা,সামনে জ্বালাল সুগন্ধী ধূপ। আমাকে বলল প্রদীপ জ্বালা।জ্বলন্ত প্রদীপ শিখায় দেখলাম,বাবা লিখেছেতোমার জীবনকাল --আসা- 25/05/1899যাওয়া -- 29/08/1976কবি তুমি ছবি হলে বটেলেখনীতে রয়ে গেলে, আমাদের মাঝেই। খুকি ও কাঠবিড়ালী পড়তে পড়তে তোমার কাছে চলে যেতাম, পাড়ি দিতাম অচিন পুরে।এসব অনেক আগের কথা।বড় হলাম, তোমাতেই আশ্রয় নিলাম। স্নেহ তুমি,প্রেমে তুমি,বিরহে তুমি,বিপদেও তুমিই দাও স্বান্তনা। আর একবার এসো কবি,এ আমার একান্ত প্রার্থনা।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ছবি দেখে কবিতা লিখিবিষয় -- শৈশবশিরোনাম-- শৈশব মানেকলমে---- মাধবী রায় শৈশব মানে - অবাধ গতি,কোন বাঁধা মানব না।শৈশব বলে-দৌড় ,দৌড় দুরন্ত দৌড়!নেই কোন হিংসুক প্রতিযোগি!!তুমি,আমি ও সে কেবল বন্ধু !!অকারন খুনসুটি !!তবু একসাথে চলা!!শৈশব খেলে-কুমির ডাঙ্গা আর লুকোচুরি খেলা !শৈশব, খুশিতে বসে আনন্দ মেলা।শৈশব বোঝেনা-জীবনের একটুকরো আনন্দ শৈশব বেলা!টুকরো কাগজে যেন কাটাকুটি খেলা!!শৈশব সময়ে-অসময়ে পুকুরে ডুব সাঁতার, এপার ওপার,কাদা মাটি দিয়ে কাচা হাতে মূর্তি গড়ার। শৈশব মানে-কলার ভেলা বর্ষার জলে বাওযা ,আম আটির ভেপুর পি পি শব্দেপাড়া মাতিযে তোলা!!বিরক্ত জনের কটাক্ষ!!শৈশব ধরতে জানে না!!শৈশব জানে--ঘনসবুজ বনের মাঝে পথ কেটে,এগিয়ে চলা, উদ্দাম শৈশবে !!শৈশব মানে-- তেপানতরের মাঠে বসে ব্যাঙগমা ও ব্যাঙগমীর গল্প শোনা।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ছবি দেখে কবিতা লিখিবিষয় - প্রভৃতির কোলেশিরোনাম - সবুজ গ্রাম কলমে- মাধবী রায় 06/06/2021ঐ যে হোথায় সবুজ ঘেরা গ্রাম। ওযে আমার প্রানের আরাম,আবাল্য প্রীতি মাখা আনন্দনগর গ্রাম!উদার আনন্দ খেলা করে সেথা,ছোট্ট ছোট্ট কুড়ে ঘরে!বিষাদ সেথা কভু আসে যদি, রোডোডেনড্রন তাড়া করে!সবুজ পাইন রুখে দেয় পথ!উদার আকাশ ফুঁসে ওঠে খুব, শুরু করে ঝোড়ো হাওয়া!বিষাদ-বিবাদ কোথা চলে যায়!ঠিকানা যায় না পাওয়া ।পাখিরা তখন আনন্দ কনসার্টে মাতে, সোনা রোদ মেখে,গাছে গাছে ফুল ফোটে,গাভীগুলো সব কচি ঘাস মুখে,আনন্দে আত্মহারা। ঐগ্রামে ,ফিরে যেতে চাই, অক্সিজেন পাই ।বোকা বোনে গেছি!কংক্রিটে গড়া নগরে এসে!!
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ