ঋতু

ঋতু

খোঁপায় রজনীগন্ধা লাগিয়ে বলেছিলে,
একটা বাগান দেবে আমাকে।
বাইরে তখন মুষল ধারায় বৃষ্টি পড়ছে,
হৃদয়ে আমার জলপ্রপাতের উচ্ছ্বাস!
 ফুলের গন্ধে মাতাল আমি, 
আমার  অস্তিত্ব তুমি ময় !
ঠিক তখন আমার জন্য বাগান, 
বাগানের  জন্য রোদ্দুর আনতে গেলে!
আর ফিরলে না!আমার মন !
ফুলের সুবাস নয়!
মন পোড়া গন্ধ বয়ে বেড়ায় এখন!

মাধবী রায়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অনুপ্রাণন

তুই