অতিমারীর স্বাধীনতা দিবস।
অতিমারী চলছে। সবার মুখে মাস্ক, পকেটে স্যানিটাইজার। চৌদ্দ ই আগষ্ট রাত দশটা , আগামী কাল স্বাধীনতা দিবস তার ই প্রাক প্রস্তুতি চলছে। স্থান রেল লাইনের ধার ঘেঁষা বস্তির বেশ খানিকটা উঁচু মাটির ঢিবি। মাইক লাগানো হয়েছে, গম গম করে হিন্দি গান বাজছে। ছেলে ছোকরার দল আনন্দে উদ্দাম, নাচছে। শুধুমাত্র বছর পনেরো র ছেলেটা ফ্যাল ফ্যাল করে দেখছে, কখনও বিরক্ত, কখনো একাই হাসছে। রেল লাইনের দিকেই চোখ। চোখ,মনে হয় কিছু খুঁজছে। পনেরো ই আগস্ট ২০২০ সকাল আটটা, পাড়ার বড়দা- পতাকা উত্তোলন করছেন ওনাকে ও পতাকা স্ট্যান্ডকে ঘিরে দাঁড়িয়ে পাড়ার ছেলে ছোকরার দল। বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত বাতাস। পতাকার কোল থেকে একটা ফুল পড়ল ওর মাথায়। চমকিত, বিরক্ত ও বিব্রত হল সে! ভাবলেশহীন ভাবে মুঠোয় চেপে ফুলকে, চিল চিৎকারে ঘোষণা করতে থাকল আমি স্বাধীন হতে চাই স্বাধীন! বন্দে মাতরম ধ্বনিতে তাপ লাগল। কত্তা ব্যাকতিরা হত চকিত! ইতিহাস, বিদেশি, স্বাধীনতা প্রতিটি শব্দের অর্থ এক লহমায় ওকেই বোঝাবে, বুঝিয়ে ছাড়বে ঠিক করল! টেনে হিচড়ে দাড় করালো ঠিক ওদের মুখোমুখি...