ভরসা
চলো হাতে হাত রাখি সব্বাই সব্বার । ভালো শব্দ চাষ করে , ফসল তুলব ,মায়ার। প্রয়োজন থাকবে না , মুখ আর মুখোশ কে পৃথক করবার! প্রতিদিন উঠবে নতুন সূর্য ! প্রতিরাত হবে শুভময়! শুভেচ্ছা বার্তা ঘোষণা ছাড়াই , রটে যাবে ,প্রতি ঘরে ঘরে , অন্তরে অন্তরে বিশ্বময়!