ভরসা

 চলো হাতে হাত রাখি 

সব্বাই  সব্বার ।

ভালো শব্দ চাষ করে ,

ফসল তুলব ,মায়ার।


 প্রয়োজন থাকবে না ,

মুখ আর মুখোশ কে

পৃথক করবার!


প্রতিদিন উঠবে নতুন সূর্য !

প্রতিরাত হবে শুভময়!

শুভেচ্ছা বার্তা ঘোষণা ছাড়াই ,

রটে যাবে ,প্রতি ঘরে ঘরে ,

অন্তরে অন্তরে বিশ্বময়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই