পোস্টগুলি

এপ্রিল, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

ছবি দেখে কবিতা লিখিবিষয় : কেমনে বান্ধিযা রাখি বাউলএই মনটারেশিরোনাম: মানসলোকেকলমে : মাধবী রায়তারিখ : 11/04/2021আমার যখন মেয়েবেলারোজ আসতে, একতারা তে সুর তুলতেমা বলত - বৈষ্ণবী।তুমি পড়তে গেরুযা শাড়ি,রুদ্রাক্ষের মালা।কপালে আঁকতে তিলক, চুল চূড়ো করা।অবনত মুখের আধো হাসি দেখেন-পিসি বলত, অপূর্ব বৈরাগ্য মাখা বৈরাগী।আমাদের মাটির দাওয়াতে বসে সুদীর্ঘ শ্বাস ফেলেতুমি বলতে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ আমার ঐ কাচা বযসে মায়া জাগত ,রাধা কৃষ্ণকে খুঁজতাম রোজ সন্ধ্যায় উদার আকাশের তারায় তারায়। হঠাৎই তোমাকে, আসতে দেখছি না,বুঝলাম না !শুনলাম তুমি আছো আস্তানায!হে অপূর্ব বৈরাগ্য মাখা বৈরাগী ,আমার মানসলোকেই তোমার প্রকৃত আস্তানা।

মানস লোকে

ছবি দেখে কবিতা লিখি বিষয় : কেমনে বান্ধিযা  রাখি বাউলএই মনটারে শিরোনাম: মানসলোকে কলমে : মাধবী রায় তারিখ : 11/04/2021 আমার  যখন  মেয়েবেলা রোজ আসতে, একতারা তে  সুর তুলতে মা বলত - বৈষ্ণবী। তুমি পড়তে গেরুযা শাড়ি,রুদ্রাক্ষের  মালা। কপালে আঁকতে  তিলক, চুল চূড়ো  করা। অবনত  মুখের  আধো  হাসি দেখে ন-পিসি  বলত,  অপূর্ব  বৈরাগ্য  মাখা বৈরাগী। আমাদের মাটির  দাওয়াতে বসে সুদীর্ঘ  শ্বাস  ফেলে তুমি বলতে রাধে রাধে কৃষ্ণ  কৃষ্ণ  আমার  ঐ কাচা বযসে  মায়া  জাগত , রাধা কৃষ্ণকে  খুঁজতাম  রোজ  সন্ধ্যায়  উদার  আকাশের  তারায়  তারায়।  হঠাৎই  তোমাকে, আসতে  দেখছি না, বুঝলাম  না !শুনলাম  তুমি  আছো  আস্তানায! হে অপূর্ব  বৈরাগ্য  মাখা  বৈরাগী , আমার  মানসলোকেই  তোমার  প্রকৃত  আস্তানা।

দুঃখ

 দুঃখ - তুমি কে? দুঃখ  বলল  আমি কবি, আমি জীবন, আমি বর্ষা  ভয় পেও  না আমি ই আসল তোমার  জীবনের ভরসা  অবশেষে   বলো কি? গ্রীষ্মের  দাবদাহ   এক্কেবারে  আগুন  অনেক  চেষ্টার  পর দেখি!! তোমাকে জ্বালাতে   পারিনি !!! আমি দুঃখ  - তোমাকে পাথর করতে পেরেছি। 

পাথর

 দুঃখে কষ্টে পাথর হয়েছে যে, পাথর দেখলে , নির্ভীক   হয়। ভালোবাসাকে  ভয় পায়, মায়া  বিব্রত  করে তারে। অনেক  কষ্টে  শিখে গেছে সে কিভাবে  একান্তে  ,একাই  আনন্দে  বাঁচতে  হয়।।

মিলন

ছবি দেখে  কবিতা  লিখি  বিষয়: ছন্দে  ছন্দে  মন  আনন্দে  শিরোনাম: -মিলন  মাধবী  রায়  1/4/2021 প্রকৃতি  তুমি  সজ্জিত  আজ                     রঙিন  সাজে।  তোমার  মাঝে  বুঝি                 বসন্ত  রাজা বিরাজে? শীতের  শীতলতা              যত অলসতা হারিয়ে অঙ্গে আমার, মন মযূরী  পেখম  দিয়েছে ছড়িয়ে।  কোকিলের  কুহূ  কুহূ  তানে  ফাগুনের  আগুন  লাগে, মনে। ওলো  সখী , আয় ছুটে আয়, বিরহ দহনে  আমি,পাগলের  প্রায়।  কেমনে  পাইব  তারে!   দে সাজিয়ে দে ,নানা ফুলের  সাজে। কবরীতে  দে ,বেল ফুলের মালা ওষঠ  রাঙাবি  কিংশুক  রঙা,  গলায়  পড়ব  অশোকের  মালা, হাতে  নেব লাল আবিরের  ডালা, রক্তিম  লাল বসন  পড়ব।  বসন্ত  বাতাসের  ...