মিলন

ছবি দেখে  কবিতা  লিখি 
বিষয়: ছন্দে  ছন্দে  মন  আনন্দে 
শিরোনাম: -মিলন 
মাধবী  রায় 
1/4/2021

প্রকৃতি  তুমি  সজ্জিত  আজ 
                   রঙিন  সাজে। 
তোমার  মাঝে  বুঝি 
               বসন্ত  রাজা বিরাজে?
শীতের  শীতলতা
      
      যত অলসতা হারিয়ে
অঙ্গে আমার, মন মযূরী 
পেখম  দিয়েছে ছড়িয়ে। 

কোকিলের  কুহূ  কুহূ  তানে 
ফাগুনের  আগুন  লাগে, মনে।
ওলো  সখী , আয় ছুটে আয়,
বিরহ দহনে  আমি,পাগলের  প্রায়। 

কেমনে  পাইব  তারে!  

দে সাজিয়ে দে ,নানা ফুলের  সাজে।
কবরীতে  দে ,বেল ফুলের মালা
ওষঠ  রাঙাবি  কিংশুক  রঙা, 
গলায়  পড়ব  অশোকের  মালা,
হাতে  নেব লাল আবিরের  ডালা, রক্তিম  লাল বসন  পড়ব। 
বসন্ত  বাতাসের  তালে ,দেব তালি।
নানান  ভঙ্গীতে নৃত্য  করিয়া, 
তুষঠ  করিব  তারে।
প্রিয় মিলনের  বার্তা  রটিবে, 
হাসনুহানার  সুঘ্রাণে ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই