পোস্টগুলি

ডিসেম্বর, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রেম - মাধবী রায় তুমি প্রেমের কবিতা লেখার কথা বলেছিলে ! আমি হেসেছিলাম খুব ! আমার হাসির দমকে, হতচকিত তুমি ! লক্ষ্য করোনি , আমার সিক্ত চোখ! বিদ্রুপ করে বলেছিলে - যে প্রেমের কবিতা লেখে না , সে তো কবিই নয়! কবির কলমে ,প্রেমের পরাগ স্বাভাবিক নিয়মে থাকে মিশে। বলেছিলাম --- প্রেমের জন্য যে ত্যাগ লাগে, সে তো দেখি ভোগের কাঙাল ! যে পাগলামি,উচাটনতা প্রয়োজন ! প্রাত্যহিক প্রয়োজনে, বাস্তবের আগুনে ! তাদের পুড়ে পুড়ে ছাই হতে দেখি রোজ! প্রেমের বহুল ব্যবহারে, আশটে গন্ধ ছড়ায় যদি মন! তবে প্রেম নয়! নিত্য দিনের, নিপাট প্রয়োজনের, অলংকার বিহীন ঝকঝকে সত্য প্রকাশিত হোক গানে, কবিতায়, ভাবনায়, মুখ -পুস্তিকার পাতায় পাতায়। আমাকে আমার কথা বলতে দাও , লিখতে দাও শুধু! কবি সম্বোধন আমার জন্য নয়।

পাগলী মাধবী রায় 19/12/2021 পাগলীটা পুড়ে গেল ! মানে ! ঈশ্বর একমাত্র জানে। কিভাবে ? কোনখানে? এত খোঁজ রাখার, সময় কোথায় আমার! তবে! খবর কোথায় পেলি? খবর হচ্ছে ফেরি ! মানুষের মুখে মুখে রাস্তার মোড় থেকে গলি! "পাগলী তুই তবে পুড়ে গেলি!" জন্ম পাগল বলেই বুঝি নাম তার পাগলী! জন্ম পাগল হয় কখনও! নাম একটা ছিল তবে! হয়ত ছিল! অনেক অনেক আগে। তখন ওর বাবা ছিল, মনের অনেক ইচ্ছা ছিল, হাসি ছিল ,গানও ছিল, বাবার আদর খাবার ছিল! ভাবনার পুষ্টী ছিল অনেক । হঠাৎ যখন মরন এসে বাবাকে তুলল! পাগলী তখনও হয়নি পাগল, জীবনের লক্ষ্যেই, জীবনকে বাজি রাখল ! দিন চলে যায়, লক্ষ্য চ্যুত জীবন! জীবনের সাধ ঝড়ে পড়ে ! একটা একটা করে ! মনের আগুনে মন পুড়ে ছাই হয়ে যায়, হাজারো ব্যস্ততায় চোখ দেয়নি, আত্মীয় পরিজন পোড়া গন্ধ পায়নি ! মন পুড়ে ছাই হলেও মৃত জীবন বলে না কেউ ! নাম ভুলে যায় বটে পাগলী নামে ডাকাটা সুবিধে ! হাত পা চলছিল ,খাচ্ছিল পাগলীর অবশ্য প্রান ছিল। মন পুড়ে জীবন গিয়েছিল আগে, আজ ঘরের আগুনে প্রান গেল । পাগলী এই ভরা শীতে, শান্তি পেল। মাত্রই কটা দিন সবাই পাগলীর জন্য অনেক ভাববে ! মানবিক হবে!