পাগলী মাধবী রায় 19/12/2021 পাগলীটা পুড়ে গেল ! মানে ! ঈশ্বর একমাত্র জানে। কিভাবে ? কোনখানে? এত খোঁজ রাখার, সময় কোথায় আমার! তবে! খবর কোথায় পেলি? খবর হচ্ছে ফেরি ! মানুষের মুখে মুখে রাস্তার মোড় থেকে গলি! "পাগলী তুই তবে পুড়ে গেলি!" জন্ম পাগল বলেই বুঝি নাম তার পাগলী! জন্ম পাগল হয় কখনও! নাম একটা ছিল তবে! হয়ত ছিল! অনেক অনেক আগে। তখন ওর বাবা ছিল, মনের অনেক ইচ্ছা ছিল, হাসি ছিল ,গানও ছিল, বাবার আদর খাবার ছিল! ভাবনার পুষ্টী ছিল অনেক । হঠাৎ যখন মরন এসে বাবাকে তুলল! পাগলী তখনও হয়নি পাগল, জীবনের লক্ষ্যেই, জীবনকে বাজি রাখল ! দিন চলে যায়, লক্ষ্য চ্যুত জীবন! জীবনের সাধ ঝড়ে পড়ে ! একটা একটা করে ! মনের আগুনে মন পুড়ে ছাই হয়ে যায়, হাজারো ব্যস্ততায় চোখ দেয়নি, আত্মীয় পরিজন পোড়া গন্ধ পায়নি ! মন পুড়ে ছাই হলেও মৃত জীবন বলে না কেউ ! নাম ভুলে যায় বটে পাগলী নামে ডাকাটা সুবিধে ! হাত পা চলছিল ,খাচ্ছিল পাগলীর অবশ্য প্রান ছিল। মন পুড়ে জীবন গিয়েছিল আগে, আজ ঘরের আগুনে প্রান গেল । পাগলী এই ভরা শীতে, শান্তি পেল। মাত্রই কটা দিন সবাই পাগলীর জন্য অনেক ভাববে ! মানবিক হবে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই