কৃপা অর্চনা ও কৃতজ্ঞতা স্বীকার
হে আশ্রয়ের আশ্রয়!হে ভক্ত বৎসল!হে করুণার মূর্তি, ক্ষমার মন্দির! তোমার অসংখ্য নাম - প্রতিটি নামেই তোমার প্রেমঘন মূর্তি প্রকাশিত। তুমি মহারাজ!এই ভক্ত তোমাকে ঠাকুর বাবা নামে সম্বোধন করে তৃপ্ত!🙏🙏 হংস মহারাজ আমার বাবা 🙏🙏! সুতরাং বেদান্ত আশ্রম আমার বাপের বাড়ি! আমার বড় ভাই,ছোটো ভাই, মা, ছোটো পিসি ,বড় বৌদি, ছোটো বোন অর্থাৎ বাপের বাড়ির সব সম্পদ ও সম্পর্ক তোমার কৃপায় আমাকে পরিপূর্ণ করে দিয়েছে!আর অগনিত গুরু ভাই - বোনের হাসি মুখে জয় গুরু উচ্চারণ আমার মনের সব ক্লেদ ধুয়ে ধুয়ে দেয়! আমি বিশ্বাস করি, ঠাকুর বাবা সিদ্ধাত্মানন্দ পরমহংস দেব আছেন, মা সিদ্ধেশ্বরী আছেন, আমার বাবা হংস মহারাজ আছেন,মেজ পিসিও আছেন🙏🙏🙏🙏। কিভাবে!! আমরা,যারা বেদান্ত আশ্রমে আশ্রয় পেয়েছি, প্রত্যেকেই নিজ নিজ মন অনুযায়ী উপলব্ধি করি ! হঠাৎ কি মনে হলো,এক গুরু বোনকে, গুরু ভাইয়ের মাধ্যমে একটা চুলের ক্লিপ উপহার দেওয়ার সাহস পেলাম!পরে লজ্জিত হয়ে বললাম এ বাবা বোনকে এতো ক্ষুদ্র একটা উপহার দেওয়ার সাহস পেলাম! প্রতি উত্তরে গুরু ভাই বললেন - "আপনি কি জানেন এই ছোট্ট ক্লিপটা ,কত চুলকে একসাথ...