তুই
তুই যেদিন চলে গেলি
তাকিয়ে ছিলাম বোকার মত!
চোখের জলে ভিজেছিল
ভালোলাগার কথা যত।
মাঝে মাত্র দু একটা দিন
আবার একটা "তুই" এলো যেই,
এবার আমি অন্যরকম , তাই
বেশ কিছুদিন থাকলো গো সেই..
এখন আমি একটাও আর
তুই চাই না,
ভয় পাই না!
কাটলে পেঁয়াজ,
চোখ ভরে আর জল
আসে না !
এখন আমি প্রাজ্ঞ ভীষণ
আলো - আঁধার
নিয়েই জীবন!
"তুই " শেখালি মন্দবাসা,
তোর কাছে তাই
কৃতজ্ঞ মন!
মাধবী
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন