মানস লোকে
ছবি দেখে কবিতা লিখি
বিষয় : কেমনে বান্ধিযা রাখি বাউলএই মনটারে
শিরোনাম: মানসলোকে
কলমে : মাধবী রায়
তারিখ : 11/04/2021
আমার যখন মেয়েবেলা
রোজ আসতে, একতারা তে সুর তুলতে
মা বলত - বৈষ্ণবী।
তুমি পড়তে গেরুযা শাড়ি,রুদ্রাক্ষের মালা।
কপালে আঁকতে তিলক, চুল চূড়ো করা।
অবনত মুখের আধো হাসি দেখে
ন-পিসি বলত, অপূর্ব বৈরাগ্য মাখা বৈরাগী।
আমাদের মাটির দাওয়াতে বসে সুদীর্ঘ শ্বাস ফেলে
তুমি বলতে রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ
আমার ঐ কাচা বযসে মায়া জাগত ,
রাধা কৃষ্ণকে খুঁজতাম রোজ সন্ধ্যায়
উদার আকাশের তারায় তারায়।
হঠাৎই তোমাকে, আসতে দেখছি না,
বুঝলাম না !শুনলাম তুমি আছো আস্তানায!
হে অপূর্ব বৈরাগ্য মাখা বৈরাগী ,
আমার মানসলোকেই তোমার প্রকৃত আস্তানা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন