ড্রেন

ব্রেন ও যে ড্রেন হয়ে যায় 
পড়ে ছিলাম বইয়ে !
তখন আমি ভীষণ ছোটো
পড়ে ছিলাম সংশয়ে!
শুধিয়ে ছিলাম মা-মাসিকে,
ব্যাপারটি কি বলো ,
ড্রেন দেখিয়ে বলেছিল,
ব্যাপারটা এমনতর!
ভ্রু কুঁচকে বলে আবার, 
যাদের এসব ভাবার কথা,
ভ্রুক্ষেপ নেই তার !
তুমি একটা বাচ্চা খোকা!
এমন ,ছাইয়ের ভাবনা ভাবার 
দরকার নেই আর !
এখন আমি খোকা নই আর
বৃদ্ধ হলাম বটে!
ব্রেন শুধু নয় !
প্রেমও যে ড্রেন হয়ে যায়, 
যদি না খাদ থাকে!
খাদেই ভরা মানুষরা সব 
শীর্ষে থাকে যদি ,
ব্রেনগুলো সব বিদেশ যাবে !
আদর্শরা বই য়ে, 
অমানুষের মিছিল যাবে ,
মানুষের মুখোস নিয়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই