ক্ষোভ


হ্যালো, হ্যালো

হ্যা কবিতা?

আমি মাধবী বলছি।

আজ নিবিড় সম্পর্কে

বাঁধতে চাই তোমাকে।

তাই এত গভীর রাতে

ফোনে যোগাযোগ করা।


না না তোমার কোন কথাই

আজ আমি শুনব না,

আমি  বলব আর 

তুমি শুনবে 

 কিচ্ছু টি বাদ রাখবো না।

কবিতা,

অবুঝ হয়োনা শোনো


তুমি আমায় টানো,

কন্ঠে  আসো,

উচ্চারনের সীমানা পেরিয়ে।

কবিতা,

আমি তোমাকে নিবিড় করে

  ভালোবাসি।

তোমায় আপন করে 

পাওয়ার আশায়,

পাগলের প্রায় বাঁচি।

চঞ্চল হয়ে খুঁজি।


কবিতা,

তোমাকে যখন পাই!

দাড়ি,কমা, সেমিকোলন

ঠিক রেখে ,

ছন্দে ছন্দে নিজের আনন্দে

তোমাকে সাজাই।

রূপবতী হয়ে ওঠো।

আবৃত্তি বলে ডাকে সব্বাই।


কবিতা,

তোমার রূপের প্লাবনে

আমি ডুবে যাই।

কবি ভেসে ওঠে অহংকারে,

হা হা করে হাসতে থাকে

আনন্দ শীৎকারে।


কবিতা, শোনো

চলে যেওনা

দাঁড়াও, দয়া কর

এসো   আমার কলমে এসো।

এবার  ফোন কাটছি,

তোমাকেই আনতে যাচ্ছি।


কবিতা,

এসো ঘরে এসো।

খাতার ওপর ওঠো,

আপন করে নেব  তোমায়।

তোমার আমার মাঝে

কাউকেই রাখব না।


কবিতা,

তোমায় আবৃত্তি করব।

হাসতে হাসতে, ভাসতে  থাকব

তোমাকে নিয়েই বাঁচতে থাকব।

কোন ক্ষোভ থাকবে না।

২৩ শে জুলাই 

মাধবী


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই