মিথ্যা-সংসারমাধবী রায় 28/06/2021আমার একটা মিথ্যা সংসার ছিল, রোজ বিকেলে মিথ্যা সংসারের কাজ শুরু হত,সাত - আট জন সদস্যের মিথ্যা সম্পর্কের সংসারেকোন একজনের অনুপস্থিতিতে, মন খারাপ হত সব্বার!!!মিথ্যা সংসারে,সত্যিকারের মায়া ছিল খুব !!মিথ্যা সংসারে বাসনের অভাব ছিল না,নারকেলের মালা,ফেলে দেওয়া মিষ্টির হাঁড়ি !!ওদের দিয়েই দিব্যি সংসারের কাজ চলে যেত। আফসোস ছিল না কিছুই!গামছা জড়িয়ে বিশাল খোপা করতাম, বুনোফুলের মালা জড়াতাম!নিজেই নিজের প্রেমে পড়তাম!!!অদ্ভুত এক তৃপ্তি ঘেরা জীবন ছিল আমার!!সুপারী পাতার গাড়ি বানাতাম, উঠত খুশির ঢেউ। মিথ্যা সংসার, মিথ্যা গাড়ি,টানত অন্য কেউ!খুব হাসতাম, মজা করতাম!মিথ্যুক ছিল না কেউ !চালক যখন অফিস বাবু!আমি তখন দিব্য চাকর!লুচি পাতার লুচি আর ধুলো দিয়েই সুজি বানাতাম!টিফিন বক্সে ভরে দিতাম আদর করে!!দিন এগোলো, বড় হলাম!সত্যি সংসারে জড়িয়ে পড়লাম, হারিয়ে গেল শৈশবের ঐ মায়া-বাধন।আবেগী মন! ভীষন দূষণ! সত্য সংসারে!!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই