ছবি দেখে কবিতা লিখিবিষয় -- শৈশবশিরোনাম-- শৈশব মানেকলমে---- মাধবী রায় শৈশব মানে - অবাধ গতি,কোন বাঁধা মানব না।শৈশব বলে-দৌড় ,দৌড় দুরন্ত দৌড়!নেই কোন হিংসুক প্রতিযোগি!!তুমি,আমি ও সে কেবল বন্ধু !!অকারন খুনসুটি !!তবু একসাথে চলা!!শৈশব খেলে-কুমির ডাঙ্গা আর লুকোচুরি খেলা !শৈশব, খুশিতে বসে আনন্দ মেলা।শৈশব বোঝেনা-জীবনের একটুকরো আনন্দ শৈশব বেলা!টুকরো কাগজে যেন কাটাকুটি খেলা!!শৈশব সময়ে-অসময়ে পুকুরে ডুব সাঁতার, এপার ওপার,কাদা মাটি দিয়ে কাচা হাতে মূর্তি গড়ার। শৈশব মানে-কলার ভেলা বর্ষার জলে বাওযা ,আম আটির ভেপুর পি পি শব্দেপাড়া মাতিযে তোলা!!বিরক্ত জনের কটাক্ষ!!শৈশব ধরতে জানে না!!শৈশব জানে--ঘনসবুজ বনের মাঝে পথ কেটে,এগিয়ে চলা, উদ্দাম শৈশবে !!শৈশব মানে-- তেপানতরের মাঠে বসে ব্যাঙগমা ও ব্যাঙগমীর গল্প শোনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই