বিষ ময়
একদা একজন বোবা শব্দের অর্থ বুঝত ,বাবা!
আজকে দেখি ,
একি !
লক্ষ কন্ঠের সশব্দ শব্দের,
অর্থ বোঝেনা ,নাকি!
এ কোন নেশা!
মন পোড়া গন্ধে ,সমাজ ভরপুর!
জীবন জ্বলছে দাউ দাউ আগুন!
কবিতা কাঁদছে, গানের লেলিহান শিখা!
চিলের পাখায় আগুন ,শকুনি!
কোথায় লুকোবে কে ?
চিলেকোঠাও বাদ যাবেনা!
জীবন্ত লাশ ঘুরেফিরে -
আলিঙ্গন করবে তোমাকে!
জ্বলবে তুমিও জ্বলবে!
সবুজ জীবনে, আগুন লাগানো
সহজ নয় !
নেভানো আরও কঠিন!
বিস্ময় -বিষ ময়!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন