জানিনা
দুটো চোখ আছে ঠিকই
তবু দেখতে চাইনি আমি,
দুটো রুটি ভিন্ন
অন্য কোনো কিছুই।
তাই পিৎজার দিকে
ফিরে দেখিনা এখনও
ঘ্রাণ শক্তি আছে ঠিকই,
ভাতের গন্ধ
আমার বড় প্রিয়!
মাটির সোঁদা গন্ধ ছাড়া
কোনো সুগন্ধির খোঁজ
করিনা আজও
শ্রবণ শক্তি আছে ঠিকই,
বাক্যবাণে ক্ষত - বিক্ষত হয়ে
ভীত অবহেলিত আত্মীয় আমি
অবলার সাথে আত্মীয়তা করি,
পাখির সাথে বন্ধুত্ব!
ফুলের কোমলমতি বড় প্রিয় !
আজকের মানুষ তুমি
রামমোহন হবে, ভাবছি না !
মনমোহন কবি হতে পারো!
কবির কাছে নতজানু
হই আজও!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন