কিছু নিয়ম অনিয়মের জন্ম দেয়। কিছু নিয়ম মিথ্যের । কিছু নিয়ম চোরকাঁটার মত। নিয়মের কাছে হেরে যাওয়া, এক উন্মাদ - নিয়ামককে সাধুবাদ জানান! বলেন - কাছের জনকে কাছে রাখা ভালো রাখা নিয়ম! শুধু এই নিয়মের জন্য যুদ্ধ করতে হয় করুন! উলুখাগড়া পুড়ুক! ওরা চেতনাহীন প্রান! আধারের অভাবে আরও গভীর আঁধার হবে রাত! নিয়মের বজ্র আঁটুনি, ফস্কা গেরো! নিয়ম- নিয়মের চোরাবালিতে হারিয়ে গেছি জেনো!

 কিছু নিয়ম

            অনিয়মের জন্ম দেয়।

কিছু নিয়ম মিথ্যের ।

কিছু নিয়ম

             চোরকাঁটার মত।

নিয়মের কাছে হেরে যাওয়া,

এক উন্মাদ -

নিয়ামককে সাধুবাদ জানান!

বলেন -

কাছের জনকে কাছে রাখা

ভালো রাখা নিয়ম!

শুধু এই নিয়মের জন্য

যুদ্ধ করতে হয় করুন!

উলুখাগড়া পুড়ুক!

ওরা চেতনাহীন প্রান!

আধারের অভাবে আরও

গভীর আঁধার হবে রাত!

নিয়মের বজ্র আঁটুনি,

ফস্কা গেরো!

         নিয়ম-

  নিয়মের চোরাবালিতে

হারিয়ে গেছি জেনো!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই