সাদামাটা কিছু শব্দ ভরেছি সাদা খাতার পাতা। ওপরে " কবিতা " লিখেছি। শব্দেরা কি বুঝিয়েছে তোকে বুঝিনি! সাদা -মাটা শব্দে ভরা পাতা টুকরো টুকরো করে অসীম আকাশ উড়িয়ে দিলি। কার্পাসের মত, শিমূলের মত। ওড়েনি! উড়তে পারেনি যে, মুখ থুবড়ে পড়েছে মাটিতে! "ভালোবাসিস" লেখা ছিল তাতে! জড়িয়ে ধরে বলেছিস "ভালোবাসি , ভালোবাসি!" মায়ের - সন্তানের ভালোবাসা তখন কবিতার মত পবিত্র , সুন্দর মোহনীয় হয়ে উঠেছে! জন্মদিনে দেওয়া তোর কলমে যে কোন লেখাই-- সুন্দরী তন্বী! কবিতার মত- স্নিগ্ধ হয় নিজে নিজে !!

 সাদামাটা কিছু শব্দ ভরেছি

 সাদা খাতার পাতা।

 ওপরে " কবিতা " লিখেছি।

শব্দেরা কি বুঝিয়েছে তোকে 

             বুঝিনি!

সাদা -মাটা শব্দে ভরা পাতা 

টুকরো টুকরো করে

অসীম আকাশ উড়িয়ে দিলি।

কার্পাসের মত, শিমূলের মত।


ওড়েনি! উড়তে পারেনি যে,

   মুখ থুবড়ে পড়েছে মাটিতে!

"ভালোবাসিস" লেখা ছিল তাতে!

জড়িয়ে ধরে বলেছিস 

"ভালোবাসি  , ভালোবাসি!"

মায়ের - সন্তানের ভালোবাসা

তখন কবিতার মত পবিত্র , সুন্দর

মোহনীয় হয়ে উঠেছে!                        

জন্মদিনে দেওয়া তোর কলমে 

যে কোন লেখাই-- সুন্দরী তন্বী!

     কবিতার মত- স্নিগ্ধ হয়

নিজে নিজে !!


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই