কে কে

কে কে
মাধবী রায়

কে কে? কে উনি ?
উনি শিল্পী,
সংগীত সাধক!
ওনার সাধনার ফল
আমরা উপভোগ করি!
ওনাকে শুনব বলে ,
নজরুল মঞ্চ ভরে তুলি,
উপছে পড়ে শ্রোতার আসন!
তপ্ত দুপুরে বিরক্ত নজরুল!
বন্ধ যন্ত্র বাতানুকূল !
তুমি গাইছ আগুনের গান !
শ্রোতারা তোমার সুরে মশগুল!
তোমার শরীর! তোমার কষ্ট!
ভাবনার ভার শ্রোতার কেন!
কেন থাকবে প্রশাসক উদ্যোক্তাদের!
কবেই তো মান্না বাবু শুনিয়ে গেছেন --
"শিল্পের জন্য শিল্পী শুধু
এছাড়া নেই যে তার অন্য জীবন '
আর তুমি সুরের সাধক !
মান্না বাবুর গানের যথার্থতা 
প্রমাণ করলে! 
জল খেলে, ঘাম মুছলে
 স্পট লাইট অফ করতে বললে,
বাতানুকূল যন্ত্র চালানোর কথা 
বললে না! মঞ্চ ছাড়লে না!
ঈর্ষার দীপ জ্বেলে,
ইচ্ছা মৃত্যুকে ডেকে নিলে!
আসছি কলকাতা বলে,
কলকাতা থেকেই 
চিরতরে চলে গেলে!
সংগীত সাধক ,গাইতে গাইতে
রাজার মত যাওয়া 
লোকে বললেও আমি মানব না!
"শিল্পের জন্য শিল্পী শুধু"
শ্রোতা ও দর্শকের কাছে!
শিল্পী তোমার পরিবার ,পরিজন 
শিল্প না শুধু!তোমাকেই যাচে!
ফাঁকি দিয়ে তাদের, 
মাত্র তিপান্নতেই চললে তেপান্তরে!
সব শোক বার্তা স্তব্ধ হবে ,
সংবাদ মাধ্যমে!
তোমার ফ্যান যারা খুঁজে নেবে 
তোমার গান ,শুনবে তোমায়!
মাঝে মধ্যে হা হুতাশ করলেও 
ওদের কাছে শোক চিরস্থায়ী নয়। 
একটু ফোঁস করার প্রয়োজন ছিল!
আগুন সময়ে ,আগুনের গান গেয়ে 
তুমি চললে অমৃতলোকে!
শোকের আগুনে পোড়ালে 
পরিবার পরিজনে!
এ স্থায়ী জ্বলন ওদের চলবে,
যতদিন পরমায়ু থাকে!
নতুন কোনও গান গাইবে না তুমি!
পুরোনো গান শুনবে!
ছবিতে তোমাকে দেখবে!
তুষের আগুনের মত পুড়বে
পরিজন যারা পরমাত্মীয়!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই