ঋতু
খোঁপায় রজনীগন্ধা লাগিয়ে বলেছিলে,
একটা বাগান দেবে আমাকে।
বাইরে তখন মুষল ধারায় বৃষ্টি পড়ছে,
হৃদয়ে আমার জলপ্রপাতের উচ্ছ্বাস!
ফুলের গন্ধে মাতাল আমি,
আমার অস্তিত্ব তুমি ময় !
ঠিক তখন আমার জন্য বাগান,
বাগানের জন্য রোদ্দুর আনতে গেলে!
আর ফিরলে না!আমার মন !
ফুলের সুবাস নয়!
মন পোড়া গন্ধ বয়ে বেড়ায় এখন!
মাধবী রায়
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন