মায়ের বাহনমাধবী রায়30/09/21"ইয়া দেবী সর্ব ভূতেষু শান্তি রূপেন সংস্থিতা নমস্তসৈ নমস্তসৈ নমস্তসৈ নমো নমঃ "মাগো,তুমি আসবে বলেই পারিজাত বনে কুঁড়ী ভরে এলো,মাঠে মাঠে সাদা কাশেস্বর্গীয় শোভা মর্তে নেমে আসে,পারিজাত গন্ধ মাতাল বাঙ্গালীআগমনী সুরে, সুর মেলাল।আশ্বিনের শুক্ল পক্ষ সমাগত প্রায়।আমরা সকলে তোমার আসার অপেক্ষায়। আকাশে কেন যে ঘন কালো মেঘ,অবিরত বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ!আনন্দ অপেক্ষা মাটি হবে বুঝি!প্রহর কাটে আশঙ্কায় !পারিজাত ফুল জলে ভেসে যায়,কাশফুল জলে ডুবে গেল,জল আর জল ঘন কালো জলঘরে দোড়ে ,রাস্তায় ফুটপাথে।পূতি গন্ধ ময় ,জীবন দুর্বিসহ। কেন মা এই অকাল বর্ষণ?ফুটপাথের এক কোনে পসরা নিয়ে বসে যে ছেলেটা,সেও তো ছিল তোমার আসার অপেক্ষায়!শরৎ আকাশে বর্ষার মেঘ,ফুটপাতে জমা জল।কি হবে তার বেচা কেনা বলো! মাগো,ভুখা পেটে তোমার বোধনে সামিল কি হওয়া যায়!বছর দুই ধরে করোনার গ্রাসেকত ক্ষয় ক্ষতি হলো।সহস্র স্বজন হারানোর ক্ষত আজও অক্ষত!মহামারী আজও আছে।কেন এ অকাল বর্ষণ ?শরৎ আকাশে ঘন কালো মেঘ ।তুমিই সরিয়ে দাও।প্রমান করো তুমি দেবী মিথ্যা হোক সে কথা -"অর্ধেক মানবী তুমিঅর্ধেক কল্পনা।"মাগো, ঘোটকে এসো না,যেও না দোলায় অন্য বাহনে আসা - যাওয়া কর।মিনতি করি গো তোমায়।নানান অস্থিরতায় অস্থির মর্ত্যবাসী!এ অস্থিরতা বারিও না আরঘোটকে এসে,যেওনা দোলায় কৈলাসে। মড়কের রূপ চিনেছি আমরাকত দেহ ভেসে গেছে গঙ্গায়,স্বজনের শোকে ডুকরে কেঁদেছি, শেষ ছোঁয়া টুকু ছুঁতে পারিনি,আবেগে আবেশে বলতে পারিনি,যেও না পরান প্রিয়। এরপর, আরও মহামারী চাই !দোলায় ফিরবে কৈলাসে?দেবী, তুমি মহামায়া। কৃপা করো,অসুর দলনী দুর্গা।মারী ও মরক আর চাই না"জাগো দুর্গা,জাগো দশ প্রহরন ধারিনী, অভয়া শক্তি,বল প্রদায়নী তুমি জাগো।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই