ভাগীরথী মাধবী রায় শব্দের পর শব্দ জুড়ে হাসি মজার আসর গড়ি শব্দ বাণে,শব্দবাণেই লড়াই করি অহরহ গদ্য কিংবা পদ্য আমায় লিখতে হলে ঘনঘন হাই তুলি আর অসাড় হয় আমার দেহ। সেই আমি কে লিখতে হবে দু দশ লাইন বিষয় আবার ভাগীরথী,ভাবতে পারো!!ভাবতে পারো হবো কেমন হাসির খোরাক সনাম ধন্য কবি কুলে?ভাগীরথী পড়েছিলাম সেই যে কবে ভূ গোল বইয়ে,ঠাকুরদাদার মুখে ছিলো গল্প শোনা ভগীরথ ই এনেছিল মর্ত্যধামে শাঁখ বাজিয়ে,আচার্য বোস তবুও সন্ধান করেছিলেন উৎস কোথায় এ সব আমার ঢোকে মাথায়? শুধু জানি এই ইতিহাস-------তুমি হলে গঙ্গা আর পদ্মা সমা কতকিছু দেখো তুমি রাখো বুকের মধ্যে জমা ।ও বুক ঠেলেই নৌকা চলে বৈঠা কাটে জলরাশি ছলাৎ ছলাৎ ঢেউয়ের তালেদিব্য থাকে জলবাসি,আলতা পরা পায়ের স্পর্শে তোমার মন ও রেঙে ওঠে চাঁদ সূর্যের আলো পরে স্বর্গীয় এক হাসি ফোটে।তোমার দানে শস্য ফলেআরো হয় পশুপালন বড়ো বড়ো কারখানা তোগড়ে ওঠার প্রধান কারন,এ সব হোলো ছোট্ট ছোট্ট অনুভূতি তাই বলে কি কবিতা হয়তোমায় নিয়ে!ভাগীরথী একটা কথা বলো দেখি সত্যি করে মুখোমুখি বলতে যদি লজ্জা করে তবে তুমি আভাস দিও বুঝে নেবো ,তোমায় নিয়ে লিখতে হবেনতুন করে জেদ ধরবো ,তুমি আমার বন্ধু হবে আমি তবে একান্ত এক সখী হবো "ভাগীরথীর"।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই