মিথ মাধবী রায় এক পাঁজা এঠো বাসন মাজার শেষে,ক্লান্ত না একটুও!বাসনের ঝকঝকে বুকে,চকচক করে ফুটে উঠছে আমার মুখ। একি আনন্দিত আমিআমি পাচ্ছি পরম সুখ। সত্যিই বলছি।নেকামি করছি না।বুভুক্ষু হৃদয় ই বোঝেপ্রাপ্তির সুখ। অবিরাম ধারায় বৃষ্টি ঝরছে।অন্য দিনে,বৃষ্টির সময়-অকারন ঘুম পায়, অলসতা জড়িয়ে ধরে আমায়। আটা মাখা হাতেই এলিয়ে পড়ি বিছানায়। নতুবা বাধ্য হয়েই সারা হাতে অনীহা মেখেরুটি গড়ি, সবার সামনে তুলে দিই, নিজেও দুটো খাই।পেট ভরে ঠিকই, শরীর কিছু পায়।তবেমন কিন্তু উপোষী ই থাকে।আজ কিন্তু অন্যরকম দিন।অবিরাম বৃষ্টি ঝরছে,আমি কর্মবীর। দ্রুততার সাথে গৃহকাজ শেষে,পরিপাটি করে চুল বাধি, সিঁদুরে সিথি রাঙা করেআয়নার সামনে দাঁড়ালাম যেইঅবাক মানি নিজেই ,নিজেকে দেখে।সংসারের সকলে অবাক ,এলোমেলো, অগোছালো আমাকে ,পরিপাটি অথচ সরল সাজে দেখে।অধীর আগ্রহে এ পরিবর্তনের কারন জানতে চায় ।গর্বিত স্বরে বলি -এ যে স্বপ্নিলের পুরস্কার।আমি সুস্থ সংস্কৃতি প্রেমিস্বপ্নিল বুঝেছে ।স্বীকৃতিও দিয়েছে তার।অবিশ্বাস্য কন্ঠে পরিবারের সকলে জানায় -সংস্কৃতির কোনও শাখাতেই কিছুমাত্র গতি নেই তোমার!তবে স্বীকৃতি কি সে!লাইভ আড্ডার ভিডিও দেখাই,বিশ্বাস করে অবশেষে। ভালোলাগা ছড়িয়ে পড়েপরিবারের প্রত্যেকের মধ্যেই। ঘোষনা করি --শুধুমাত্র ভালোবাসা দিয়েই, ভালোবাসা পাওয়া যায়। স্বপ্নিল বাস্তবায়ন করলেমিথ হয়ে যাওয়া সত্যটাকে।মন উপোষী নয় আর আমার আমিও সতেজ সবুজ হয়ে উঠেছি।এখন আমি স্বপ্নিলের এক্সপার্ট, মডারেটর ।এডমিন প্যানেল তোমাদের জানাই সাধুবাদ। ভালো থেকো তোমরা সকলেই। আনন্দে, আদরে পাশে থাকতে চাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই