লাইভে চম্পাকলী মাধবী রায়29/08/2021নমস্কার ,ঠিক আটটা, আমি চম্পাকলী ভট্টাচার্য উপস্থিত ।কৃতজ্ঞ রইলাম এই পেজের অ্যাডমিন প্যানেলের কাছে।একটু জানান, আপনারা আমাকে দেখতে ও শুনতে পাচ্ছেন কিনা।পাঁচজন লিখেছেন পরিস্কার শোনা যাচ্ছে, দেখাও যাচ্ছে পরিস্কার। কিন্তু চম্পাকলী যে কিছুই দেখতে ও বুঝতে পারছে না!আবার বলছেন ,অডিও ভিডিও ক্লিয়ার তো?টেবিলে রাখা ঘড়িতে তখন আটটা পনেরো অনেকটা সময় গেছে চলে ।মেয়েকে ডাকছেন -- ফোনের লাইভ সেটিংটা দেখ মা দয়া করে।ঐ সময়ে মা ও মেয়ের লাইভ দেখছেন সকলে।মেয়ে চাপা ক্রুদ্ধ স্বরে বলে সব ঠিকই আছে,শুরু করো।পারোনা কিছুই, তবু কেন এসব করো !!আশ্চর্য!!মেয়ের কোন কথাই ,কানে নেয় না চম্পাকলী।অন্য কোনদিন হলে,কি অনর্থ ই না ঘটাতো সে।অবাক মেয়ে ! অবাধে কত কথা গেল বলে।রবীন্দ্রনাথের "নিরুদ্দেশ যাত্রা" দিয়ে শুরু করলেন, আবৃত্তির টানে শ্বাস বায়ু রোধ হয়ে আসে,তবু থামে না,সাংস্কৃতিক প্রান। কবিতা আবৃত্তি আর কথার উন্মাদনা চম্পাকলী ভেসে যাচ্ছে সংস্কৃতির স্রোতে!দর্শক শ্রোতার ভালোলাগা - মন্দলাগা !না না ওকে স্পর্শ করতে পারছে না।চম্পাকলী আনন্দিত!ঠিক কুড়ি মিনিটের মধ্যেই নেট দূর্বল হলেশ্রোতার কাছে চম্পাকলী অস্পষ্ট।টেকনোলজি র বিন্দু বিসর্গ না জানাচম্পাকলী , নিজেকে উজাড় করে দিতে চাইছে তখনওবিদ্রোহী কবি কাজী নজরুলের কবিতা করলেন শুরু,কিন্তু হায়! মোবাইল স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে যায়!এবার চম্পাকলী থামে।গৃহ কর্তা রাতের খাবারের খোঁজ করে,চম্পাকলী চনমনে।কর্তার মুখ ভার,মেয়ে বিরক্ত, ছেলের রাতের খাবার না পসন্দ।অন্য কোনদিন হলে অন্য কিছু হতে পারত ।আজ কারো রাগ, কোনও বিরক্তিতাকে ছুঁতে পারছে না। তার,দেহ মনের প্রতি কনা থেকে আনন্দ চুয়ে পড়ছে ।রাতের খাবার দিতে দিতে গুন গুন করছেনজরুলের ,"বুলবুলি নীরব নার্গিস বনে"দ্রুততার সাথে সব গৃহকাজ সেরেলাইভ ভিডিও টা দেখছে, খুঁটিয়ে। কপালের কাছে চুল গুলো সাদাঅনেক টা ঢোকা গাল,চোখের চারপাশেডার্ক সার্কেল ।বোঝে অনেক কাল ,দেখা হয় না নিজের দিকে,সংসারের চারপাশ দেখে দেখে।বিমর্ষ হলো না একটুও এ অবস্থাতে।সংস্কৃতির ছোঁয়া লাগা মন, স্বীকার করেসব বয়সের, নির্দিষ্ট সৌন্দর্য আছে।আর তা এইভাবেই ধরা পড়ে।প্রবল আগ্রহে ফেসবুকে স্ট্যাটাস দেয়, বোন,তোমার সে কথা আজ সত্য করে চেনালে আমাকে ---- " দিদি লিখুন ,যা মনে ধরে।লাইভ অনুষ্ঠান করুন, রবীন্দ্র আর নজরুল।জাগুন ,বাচুন নিজের মতন করে।"

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই