মাটি ও মামাধবী রায়(প্রেরণা এনজিও জন্য)চারা গাছের সাথে মাটির ,মানব শিশুর সাথে মায়ের সমান আকর্ষনে, নিবিড় বন্ধনে সম্পর্ক গুলো বাঁধা!মাটির উর্বর আকর্ষন, বীজকে বৃক্ষ করে,শাখা প্রশাখা দিয়ে দৃঢ় মজবুত ও ঋজু হয়ে দাঁড়াতে শেখায় যেমন মা ঠিক মাটির মত করে মানবিকতার আলো রঙ্গে শিশুমন আলো রঙ্গ করে !মায়ের দেওয়া মানবিক আলোদৃঢ় চেতা, ঋজু ও পরোপকারী পথে শিশুকে এগিয়ে দিলো।উর্বর মাটির সঙ্গে সূর্যের আলো পেয়ে গাছ যেমন সবুজ - সবুজ ,গাঢ সবুজ হয়!বাহারি রঙ্গিন ফুল ফোটে!বাতাসে সুগন্ধ ভাসে!মানব শিশুর ঠিক তেমন মায়ের দেওয়া মানবিক আলোর আলপথে বিদ্যালয়ের শিক্ষা পায়,ভুল করে না আর,কেবলসবার ভালো করতে চায়। উর্বর মাটি,সূর্যের আলো আর বৃষ্টিপাত মিলে মিশেচারাগাছকে ফুলে ফলে পূর্ণ বৃক্ষের পূর্ণ সহাবস্থান দিলে!আনন্দিত আন্তরিক বৃক্ষ তখন পরিশুদ্ধ বায়ু পরিবেশনে ব্যস্ত, পরিবেশে!মাটিকে আকডে ধরে আরও শিকডে শিকডে নিবিড় করেমাটির ক্ষত রোধ করে!মায়ের মানবিকতা শক্তির আলো,বিদ্যালয়ের শিক্ষার আলোও সুপরিবেশ পেয়েমানব শিশুর আলোকিত মনএকদিন পরিনত পবিত্র মানুষ হল,নিবিড় করে জড়িয়ে রাখল বৃদ্ধা মা কে !মাতৃসম সবাই মর্যাদা পায় ঠিক মায়ের মতন করে।বৃদ্ধাশ্রমের ঘর ফাঁকা পড়ে রয়,লতা-পাতা জেগে ওঠে!একদিন বৃদ্ধাশ্রম ভেঙে বৃক্ষ রোপণ হয়!প্রতি দিন হয় মানব উৎসব !একদিন মাত্র মাতৃ দিবস নয!প্রতিদিন হয় বৃক্ষ বন্দনাএকদিন মাত্র বৃক্ষ রোপন দিবস না!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই