কলম কাঁদছে মাধবী রায়21/8/2021কলমের কান্না দেখেছ ?শুনেছ কি সাদা পাতার হাহাকার?আমার যে কলমে অধিকার কাঁদতে দেখেছি তাকেই বহুবার, আমার সেলফের সাদা খাতার পাতাহাহাকার করে অহরহ। শব্দের নতুন নতুন পরিচয়েঅলংকার বানাতে চায়, সে আমার কলম। বেআবরু সাদা বুক এগিয়ে দেয়, সে আমার খাতা।বলে কবিতা কিংবা গল্পে জীবনের ছবি আঁক।অগভীর ভাবনা,অপরিনত ঙগান, অকারন ভয়েআমি অন্য কাজে মন দিঘর গোছাই, রান্না করি,ইতিহাসের প্রশ্ন লিখিকবিতা লিখি না,গল্প লিখি না,রান্নাঘরে যাই।কলমের কান্না, খাতার আর্তনাদে অন্যমনস্ক হয়েছি বহুবার। সব্জিতে নুন, ঝাল দিয়েছি অপরিমিত অনিবার। তবু একটা কবিতা লিখতে পারিনি। কতবার রাগে দুঃখে ঝর-তুফানের মতশব্দ করে বাড়িতে অশান্তি পাকিয়ে ফেলেছি ,কতদিন ফিরেও তাকায় নি আপন জনঅপমানে ,অপমানে আমার শব্দ বানে।তবুও একটা কবিতা বা গল্প লিখতে পারিনি। কবিতার শব্দ কলমে আনতে পারিনি।কলমের ঘাড় ধরে,খাতার পাতা ভরিয়ে তুলেছি।গল্প না ! কবিতা না !সাংসারিক আয় ব্যয়ের, প্রাত্যহিক হিসাব নিকাশ করে।ভিতরে ভিতরে আমিও কেঁদেছি খাতার হাহাকার অন্তর মাঝেজ্বলন্ত ছিল সুদীর্ঘ কাল ধরে,প্রদীপ শিখার মত সত্য করে।"শব্দ পরিচয় সাহিত্য পত্রিকা" তোমায় প্রণাম জানাই। কলম চলেছে শব্দ পরিচয় অভিসারে। কবিতা লিখেছি আমি কলমের কান্না গেছে থেমে।সাদা খাতা হাসছে কিছু শব্দ বুকে নিয়ে "স্তূপাকার একটি অনিয়মিত পত্রিকা"র আমন্ত্রণ পত্র পেয়ে। আজ রাখী পূর্ণিমা এসো কলম ,এসো খাতা মোবাইল এসো আপনার জন সব্বাই "শব্দ পরিচয় সাহিত্য পত্রিকা( স্তূপাকার একটি অনিয়মিত পত্রিকা)র জয় গান গাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই