যুক্তি তর্ক বিতর্ক বিষয় --- মৃত্যুর পরে কি জীবন আছে?পক্ষে কিছু বক্তব্য বিচারক মন্ডলী র গোচরে আনার চেষ্টা করছি।বিচারক গনকে নমস্কার জানাই । জন্ম হবার পর, যখন ভালো মন্দ বিচার করার শক্তি প্রাপ্ত হল আমার এই মানব জীবন, সেদিন থেকেই মা- ঠাকুরমার মুখে মুখে ফিরতে শুনেছি,ইহকাল আর পরকাল শব্দ দুটি,এই শব্দ দুটি মানব জীবনের সাথে ওতপরতো ভাবে সম্পৃক্ত। জীবনের বর্তমান অবস্থার নাম ইহকাল, জীবন পঞ্চভূতে বিলীন হবার পরবর্তী সময়ের নাম পরকাল।দৈবিক ,আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক মতবাদ ভিন্ন মত পোষণ করে।আমি সে মতবাদ সমূহের আলাদা আলাদা ব্যাখ্যা করে পরিসর বৃদ্ধি করছি না। আমার , প্রত্যক্ষ ও পরোক্ষ শিক্ষার আলোকে যে ঙগান জীবন সম্বন্ধে হয়েছে ,তার সাহায্যেই বলছি মৃত্যুর পরেও জীবন আছে।প্রথমত- কোন রোগ হলে আমরা বলি ,মানুষ টির জীবনী শক্তি কম / বেশী।অর্থাত আমরা কোনও তত্ব নির্ভর না হয়েও মেনে নিচ্ছি, জীবন একটি শক্তি।বৈঙাগিনিক তত্ব অনুযায়ী শক্তির বিনাশ হয় না,রূপান্তর হয় মাত্র। তাহলে বৈঙগানিকগন অবশ্যই মানবেন মৃত্যুর পর মানব জীবনের শক্তির রূপান্তর হয মাত্র ।দেহ থেকে বিদেহে। জীবদেহের যে শক্তিসমূহ জীবনের লক্ষন প্রকাশ করে বলে বিঙগান বিশ্বাস করে তা ইহকাল বলে বিবেচিত হয়। সে শক্তির প্রভাব বহন করে নিয়ে চলে জীবনের লক্ষন রহিত হবার পরেও অর্থাত পরকালে।প্রশ্ন আসে কিভাবে!উত্তর স্বরূপ বলি মহামানব গন যে কর্ম করে গেছেন তা শ্রদ্ধার সাথে যুগ যুগ ধরে স্বীকৃত হচ্ছে, বর্তমান জীবনের উন্নত কর্ম মৃত্যুর পরবর্তী জীবনে অর্থাত পরকালে প্রভাব বিস্তার করে যার ফলাফলে সে পায় আরও উন্নত মানের জীবন বা জীবনী শক্তি। পঞ্চ ভূতে বিলীন হয়ে যাওয়া জীবনের শক্তি/আত্মার শক্তি বাযুর ইথার মাধ্যমে ভাসতে থাকে যা দেহে প্রবেশ করে ,ইহকালের কর্ম অনুসরণ করে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই