মনের কথা কই আজকের বিষয় - বাস্তবতা মেনে নিতে পারলে খুব সহজেই ভালো থাকা যায়। বাস্তব শব্দ টা বেশ কঠিন, যেখানে কোমলতার কোন স্থান ই নেই।বাস্তব বলতে আমি বুঝি ষড়রিপু যুক্ত মানুষের জগত। আমাদের প্রতি মুহূর্তের সঙ্গী মানুষ। প্রাত্যহিক জীবনের প্রতিটি কাজের জন্য ই আমাদের মানুষের উপর নির্ভর করতে হয়। কার মধ্যে লোভ বেশী,কে ঠকানোতে দক্ষ, কে দয়ালু কে হিংসুক তা বোঝার দক্ষতা প্রত্যেকের থাকে না।তাই আবেগকে প্রাধান্য না দিয়ে, হিসাব করে বাস্তবের দিকে লক্ষ্য রেখেই আমাদের প্রতিটি মানুষের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনে কাজ ও সামাজিক সম্পর্ক রক্ষা করতে হবে।আমি যদি আবেগী হই তাহলে অন্তত" ভোগে না ,ত্যাগেই জীবন"- এই কথাটি মনে রেখে বেহিসাবী জীবন যাপন করব।তাহলে হারাবার ভয়, প্রতারিত হওয়ার কষ্ট আমাকে কষ্ট দেবে না ,এটাই বাস্তব। সুতরাং বাস্তবতা মেনে নিতে পারলেই খুব সহজেই ভালো থাকা যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই