শুধু তোমার জন্য

ছবি দেখে কবিতা লিখি
বিষয় : শুধু তোমার  জন্যে

বিভাগ  : কবিতা 

শিরোনাম  :  প্রিয়

তোমার  কাছে যাব প্রিয় , তোমার  কাছেই  যাব।
তুমি ময় এ জীবন কেবল , তোমার প্রতীক্ষায়।
যেদিন  প্রথম  প্রেমে পড়লাম ,
"ওঁ  হরি ওঁ  " ধ্বনি  সাথে খোল করতাল  বাজছে, শুনলাম। 
সোনার  বর্ণ  তুমি , তারাদের সাথে খেলতে খেলতে মেঘের  কোলে
লুকিয়ে  পড়ছ অবলীলায়। 
আর আমি !ব্যর্থ  প্রেমিকা ! পূর্ণিমার 
সোনালি  আলো মেখে ,গোলাপ  বাগিচায,তোমার  প্রতীক্ষায়। 

হঠাৎই,  তারা খসতে  দেখে,
ভাবলাম তুমিও  নেমেছ  নিচে,
ছুট  লাগালাম  তোমায়  ধরব বলে
নিবিড়  ভাবে , নিজের  করে নেব বলে!!!
মিলিয়ে  গেলে  ,তুমি কোথায়!
সেই সে ধ্বনি  এখনও  বাজছে।

ব্যর্থ  আমি! তোমায়  জানাই,  আকাশ বার্তায় -
আমার  অঙ্গে  লাল রেশমের  শাড়ি,
হাতে গোলাপ আর সোনার  চূড়ি, 
কেশপাশ  পিঠের  উপরে ,সুগন্ধ  মাখা।
ব্যথিত  হৃদয়ে ,মৃদু হাসি ঠোঁটে
তোমার ই অপেক্ষায়। 
গভীর  রাতের  স্বপ্নে  এলে
বললে আমায় উর্বশী না,
প্রেযসী  চাই ।
ছলনা  ছাড়ো,  প্রেমে থাকো।
এই  বলে - "ওঁ  হরি ওঁ  "বলতে বলতে,তুমি চললে তোমার  পথে,
মিলিয়ে গেলে আবার  কোথায়!!
 সকাল  হল, প্রিয় আমি তোমার ই সাথে
মিলনের  অপেক্ষায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই