আজকের মনের কথা অনুষ্ঠানে আমি মাধবী রায় আমার জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা বলে আজকের বিষয় -- "যদি কোনদিন আপনার সামান্য কোন সমস্যা না আসে, আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন।"জীবন পথ ,মখমলের চাদর বিছানো না,কাঁটার আস্তারনে আচ্ছাদিত।এ সত্য জীব কুলের প্রত্যেক জীবের জন্যই চরম রূপে প্রযোজ্য। আমি দেখি রাস্তার কুকুর গুলো প্রাকৃতিক কারনে (প্রখর দাবদাহ, জল প্লাবন, ঝর-তুফান) কত কষ্ট পায় ।এই কষ্ট সহ্য করেও কোনও কোনও কুকুর সহ্য মাত্রা বৃদ্ধি করে বেঁচে যায়, বেশিরভাগ মারা যায়। এতো গেলো শুধুমাত্র শারীরিক সমস্যা।মানুষ বুদ্ধি করে বিঙগানের দানে এই শারীরিক সমস্যার সমাধান অনেক আগেই সামগ্রিক ভাবে করে ফেলেছে। তবুও নতুন নতুন রোগের সমস্যা মানুষকে কাবু করতে এগিয়ে আসছে ,তাও মানুষ বুদ্ধি বলে বিঙগান কে কাজে লাগিয়ে নতুন নতুন রোগের প্রকোপ থেকে নিজেদের বাচার পথ বের করছে।মানুষের অধিক সমস্যা তৈরি করে মানুষ ই,যা মানুষের মনকে দূর্বল করে দেয়, মানুষ ভেঙে পড়ে। এসময় ভেঙ্গে পড়া উচিত না।কারণ আমার উত্তম ইচ্ছা শক্তিকে,ঈর্ষা করেই সে খারাপ আচরণ করছে ,এটা আমাকে বুঝতে হবে। আমি যে সঠিক পথে চলছি তা পরিমাপের স্কেল হল ঐ মানুষের দেওয়া খারাপ আচরণ। যে জীবনে যত বেশী সফল তত বেশী সে সমস্যার সম্মুখীন হয়। প্রাকৃতিক সমস্যার অধিকর্তা প্রকৃতি।সামাজিক যে সমস্যার মাধ্যমে, আমরা সমাজের অনুমোদিত সঠিক জীবন পথ চিনতে শিখি সে সমস্যার অধিকর্তা সমাজের মানুষ। পারিবারিক পরিবেশে আত্মীয়দের দেওয়া সমস্যা ,সমাধান করতে দেখেছি বাবা-মাকে। এতে আমিও শিখেছি সমস্যা সংকুল পথে নিজেকে কদর করতে ।বিদ্যালয়ের সহপাঠীর বাকা কথার সমস্যা বুঝিয়ে ছিল , আমি পড়াশোনায ওর থেকে এগিয়ে, সঠিক পথে আছি।বিবাহ পরবর্তী জীবনে শ্বশুর বাড়ির পরিজনদের আঘাত দেওয়া সমস্যা বুঝতে শিখিয়েছে, ওরা আমার সাথে কোনও কিছুতেই এটে উঠতে পারছে না।ওদের সাথে শান্তি পূর্ণ সহাবস্থান করার তাগিদে নিজের সঠিক বৈশিষ্ট্য বজায় রেখেও ,উপ ইচ্ছার সংস্কার করেছি।চিনেছি সঠিক পথ।কর্ম জগতে সহকর্মীদের বাকা দৃষ্টি, বাকা কথা আমাকে কাজের সঠিক দিশা দেখিয়ে সঠিক কর্মী হবার সুযোগ করে দিয়েছে।সন্তান বড় করতে গিয়ে নতুন নতুন সমস্যার সম্মুখীন হযে, অনেক নতুন জিনিস শিখলাম ও শিখছি।আরও নতুন সমস্যার সম্মুখীন হযে সমাধান করার জন্য হাত বাড়িয়ে আছি।আসলে এটা আমার চাওয়া না, জীবনের অনিবার্য বৈশিষ্ট্য সমস্যার আগমন। আর ঐ সমস্যা সমাধান করে বা প্রয়োজনে সমস্যা এড়িয়ে ,এগিয়ে চলার নাম জীবন। আজকাল তো মানুষের শারীরিক ভাষাতেই বুঝতে শিখে গেছি মানুষটি আমার জীবনের জন্য অভিশাপ না আশীর্বাদ!!সমস্যা পজেটিভ /নেগেটিভ যাই হোক আসুক, শিখি /এড়িয়ে চলি!!ধন্যবাদ জানাই,অভিনন্দন গ্রহন করুন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই