"একই বৃন্তে দুটি কুসুম " পরিবারের এডমিন প্যানেল একটি মনোরম অনুষ্ঠানের অবতারণা করেছেন, যার নাম "মনের কথা কই "।আজকে মনের কথা বলার বিষয় - "প্রেম সমস্ত আবেগের মধ্যে সবচেয়ে সার্থপর "।উপরোক্ত লাইনটি সবৈব ভাবে সত্য। এ সত্য শুধুই যুবক - যুবতীর জন্য ই না, যে কোন স্তরের প্রেমের জন্য ই প্রেমাবেগ সবচেয়ে সার্থপর।তাই তো একটি বহুল প্রচলিত ও ব্যবহৃত কথা শুনে থাকি - যার যেখানে মজে মন ,কিবা হাড়ি কিবা ডোম। প্রেমাবেগ ভালোমন্দ বোধের বাইরে নিয়ে চলে মনকে।লাভ-লোকসান কতোটুকু বাস্তব জীবনের প্রেক্ষাপটে সে নিয়েও প্রেমিক মন চিন্তিত হয় না।প্রেমাবেগে আক্রান্ত সার্থপর মন শুধুই চায়, প্রেমাসপদের সাথে মিলন।মানুষ যখন পশুর প্রেমে পড়ে তখন অবলা ঐ বেড়াল বা কুকুরের ভালো মন্দ নিয়ে এত সার্থপর হয়ে ওঠে, যে অন্য প্রজাতির একটা জীব যেন স্বজাতির বোবা সন্তানের রূপ নেয়। আমার ঘরে একটা দেশি কুকুর আছে,বাইরে আরও ছটা কুকুর আছে ,যখন ঝড় বৃষ্টির জন্য বাইরের কুকুর গুলো খুব কষ্ট পায়, আমি লুকিয়ে ঘরে তুলে আনি।ঘরের অন্যান্য সদস্যদের চোখে পড়লে,তুমুল তর্ক বিতর্ক শুরু হয়। ওদের সঠিক মর্যাদা দিতে না পারার জন্য ভীষণ কষ্ট পাই।অবসরপ্রাপ্ত হলে সুযোগ পাব ওদের ঘর বানানোর। ঈশ্বর প্রেম ই বা কম সার্থপর কোথায়! পরিবার পরিজন ছেড়ে তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালন না করে, ঈশ্বর কে নিবিড় করে পাবার আশায় সংসার ত্যাগ করলেন নিমাই। বর্তমানে ফেসবুক মাধ্যমে আমরা সবাই কৃপাকর নন্দ জীর কথা জানি, যিনি মেধাবী ছাত্র ছিলেন এবং চিকিৎসা বিদ্যা অর্জন করেছেন অতীব যোগ্যতার সঙ্গে। তিনিই ,সার্থপরের মত মা বাবাকে ত্যাগ করে,ঈশ্বরের আরাধনায যুক্ত হলেন, ঈশ্বর প্রেমে মাতোযারা হয়ে। এডমিন প্যানেলের দেওয়া বক্তব্য প্রাধান্য পাওয়ার ই কথা।অবশেষে আমি মাধবী রায় নমস্কার জানিয়ে ইতি টানছি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই