দুঃখ ও মানুষের সংলাপ
দুঃখ ও মানুষের
সংলাপ
মানুষ :- দুঃখ , তুমি কে? কি ই বা কাজ তোমার ?
দুঃখ:- আমি কবি,
আমি-ই জীবন!
মানুষ:- দোহাই তোমায়,
চলে যাও ।
দুঃখ:- ভয় পেলে চলবে না।
আমিই আসল জীবন!
তোমার জীবনের ভরসা!!
মানুষ: -আবোল তাবোল না বলে!
বল তুমি কে?
দুঃখ:- আমি গ্রীষ্মের দাবদাহ, এক্কেবারে আগুন।
মানুষ:- জ্বলে ছাই হব যে!
ভয় লাগছে!
কি থাকবে অবশিষ্ট
আমার কাছে অবশেষে?
দুঃখ:- না ,অনেক চেষ্টা করেও ছাই হলে না তুমি!!
মানুষ :- তবে?
দুঃখ: - আমার সাজানো মন্দিরে,একতাল পাথর হয়েছ তুমি।
তোমার মধ্য দিয়েই
পথ করে প্রবাহিত হচ্ছে ঝর্ণা ধারা।
আজ নীল ষষ্ঠী ।
দুধে ,জলে ,ফুলে
স্নান করাবে তোমায়
আকাশ বাতাস
ঘন্টার ধ্বনি তে
হবে মুখরিত।
প্রণাম তোমায়।
আমি পরাজিত।
মাধবী রায়।
13/04/2021
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন