ছবি দেখে কবিতা লিখিবিষয় - নিজেকেশিরোনাম- গন্ধ বাহনকলমে - মাধবী রায় তারিখ- 16/5/2021মধ্য রাতের মৃদু মন্দ বাতাসের মাঝে,আমি এসে দাঁড়ালাম ছাদ বাগানের সুগন্ধী, শুভ্র জুই ,বেলি,গন্ধরাজের মাঝে। গন্ধ তো পাচ্ছি না!!আতঙ্কিত আমি ,ঠাকুর - দেবতা স্মরণ করছি মনে,সন্ধ্যার অক্ষয় তৃতীয়ার শঙ্খ নাদকানে বাজছে,এ মধ্য রাতে!!নতজানু ও করজোডে গন্ধ ভিক্ষা চাইলাম,বেল, জুই, গন্ধরাজের কাছে।বললাম একটু গন্ধ দাও,দাও একটু গন্ধ!!আর কিছুকাল বাঁচি।সুগন্ধ! দুর্গন্ধ! বাছাই করছি না,চলমান জীবনের নিশ্চয়তা চাইছি।অ্যাম্বুল্যান্স, শববাহী গাড়ির দ্রুত গতি,জন-মানব শূন্য পথে।গভীর বিষাদে বিষাক্ত মেদিনী ,শুষ্ক পাতা পড়লে,গোঙগানীর শব্দ তুলছে!!!বিরহ বিদায় নিয়েছে, বিচ্ছেদ যন্ত্রনা শিরা - উপশিরা থেকে রক্তের ফিনকি তুলছে- আমার, তোমার সকলের। ভয়ংকর ভয়ে ভীষণ গরম লাগছে,অথচ কিছুক্ষণ আগে বৃষ্টিপাত হল,জলে ধোয়া গন্ধরাজের কাছে গেলাম, গন্ধ নেব বলে,আকাশে খুশীর ঈদের চাঁদের আলোয়, আনন্দিত ঝিঝি পোকা, ব্যাঙ সুন্দর ডাকছে।দূরে দেখি এক হুতুম পেঁচা কি যেন কি বসে বসে খাচ্ছে ।অদ্ভুত ভয় ধরা সুরে ডাকছে!!জীবনের ভয় - ডর লাগছে !!!ঈদের চাঁদ, অক্ষয় শঙ্খ নাদসাহস জাগায়!!বসুন্ধরা মা, প্রণাম তোমায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ঋতু

অনুপ্রাণন

তুই