পরিচয়
খুব সাধারন নিম্ন মানের রুচি
বুঝতে দেয় না,কেবল ছড়ায় হাসি।
কথায় কথায় দুঃখ করে,করে হা হুতাশি
আপনি তখন আগলে ধরেন,সাহস যোগান
সময় দিয়ে সবল করেন, বন্ধু ভাবেন!
মরা মনে বান আসে তার,ফুলে ফেঁপে
যায় যে ভেসে অনেক অনেক অনেক দূরে।
আপনি কেবল অবহেলায় পরে থাকেন,
মনের তাপে পুড়তে পুড়তে বুঝতে শেখেন।
খুব সাধারন নিম্ন মানের রুচি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন