অভীপ্সামাধবী রায়আজ এক ইচ্ছের আনাগোনা চলছে,চলছে এক অস্থিরতা। বুকের ভিতর হামলদিস্তায় ইচ্ছা-অনিচ্ছা গুলো গুড়ো গুড়ো হয়ে ছড়িয়ে পড়ছে শিরায় শিরায়। এই পারা, আর না পারার কাহিনীর সাক্ষী রাখতে চাইছি লেখনীকে।এই পর্যন্ত তো সব ঠিকই ছিল, "লেখোয়াড়" হবার সাধটা যে গোল বাঁধালো। বাংলা শব্দ গুলোও কেমন যেন বিদ্রুপ করছে আমায়। মাতৃভাষাকে গেয়ো প্যান প্যানে ভাবলে যা হয়। আয়নার কাছে যেতেকেমন ভয় করছে। ছাদের কিনারে আমি, খানিকটা এগুলেই ইচ্ছা অনিচ্ছা গুলো দলা পাকিয়ে ঝাঁপ দেবে সজোড়ে। না আমি আর ভাবছি না। শ্যাওলাজমা কার্নিশে একটা কাক কর্কশ শব্দে আমার অতীত বলে চলেছে --- উঃ! আর পারছি না।কাকটাও থামছে না, বলে চলেছে শ্রেণি, সিলেবাসের একঘেয়ে গল্প। শব্দ গিলছি ভিতরে ভিতরে। শুনতে পাচ্ছি স্পষ্ট ও বলছে,- দারিদ্রের কাছে হার মেনে অবোধ জনের অবহেলায় অশিক্ষার অন্ধকারে ডুব দিয়েছ তুমি। আরনা, এবার ওঠো আয়নার কাছে যাও। নিজেকে দেখ, মানুষের কাছে যাও, মানুষের কথা শোনো, সিলেবাসের বাইরে বেরোও, দেখ অসীম আকাশ আছে তোমার জন্য অপেক্ষায়তোমাকে আপন করে নেবে বলে। আসো বাইরে আসো মা'কে জানো, মনের কথা লেখনীতে আনো লেখোয়াড়।
মাধবী রায়
আজ এক ইচ্ছের আনাগোনা চলছে,
চলছে এক অস্থিরতা। বুকের ভিতর হামলদিস্তায় ইচ্ছা-অনিচ্ছা গুলো গুড়ো গুড়ো হয়ে ছড়িয়ে পড়ছে শিরায় শিরায়। এই পারা, আর না পারার কাহিনীর সাক্ষী রাখতে চাইছি লেখনীকে।
এই পর্যন্ত তো সব ঠিকই ছিল, "লেখোয়াড়" হবার সাধটা যে গোল বাঁধালো। বাংলা শব্দ গুলোও কেমন যেন বিদ্রুপ করছে আমায়। মাতৃভাষাকে গেয়ো প্যান প্যানে ভাবলে যা হয়। আয়নার কাছে যেতে
কেমন ভয় করছে। ছাদের কিনারে আমি, খানিকটা এগুলেই ইচ্ছা অনিচ্ছা গুলো দলা পাকিয়ে ঝাঁপ দেবে সজোড়ে। না আমি আর ভাবছি না। শ্যাওলাজমা কার্নিশে একটা কাক কর্কশ শব্দে আমার অতীত বলে চলেছে --- উঃ! আর পারছি না।
কাকটাও থামছে না, বলে চলেছে শ্রেণি, সিলেবাসের একঘেয়ে গল্প। শব্দ গিলছি ভিতরে ভিতরে। শুনতে পাচ্ছি স্পষ্ট ও বলছে,
- দারিদ্রের কাছে হার মেনে অবোধ জনের অবহেলায় অশিক্ষার অন্ধকারে ডুব দিয়েছ তুমি। আরনা, এবার ওঠো আয়নার কাছে যাও। নিজেকে দেখ, মানুষের কাছে যাও, মানুষের কথা শোনো, সিলেবাসের বাইরে বেরোও, দেখ অসীম আকাশ আছে তোমার জন্য অপেক্ষায়
তোমাকে আপন করে নেবে বলে। আসো বাইরে আসো মা'কে জানো, মনের কথা লেখনীতে আনো লেখোয়াড়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন